সন্ধ্যায় রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দেশের আকাশে বৃষ্টিবলয় গোধূলি সক্রিয় থাকায় বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এ ধারাবাহিকতায় রাজধানীসহ আশপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।বুধবার (১৮ মার্চ) এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ঢাকা শহরের মানুষ বিকেল ৫টা ১৫ মিনিটের পর থেকে ৬টার মধ্যে বজ্রসহ বৃষ্টির দেখা পেতে পারে। আর ঢাকার পাশের জেলা গাজীপুরের বাসিন্দারা বিকেল ৫টার পর থেকে সাড়ে ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির দেখা পেতে পারেন। অন্যদিকে রাজশাহী শহরের মানুষ বিকেল সোয়া ৫টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বজ্রসহ বৃষ্টির দেখা পেতে পারে। আরও পড়ুন: ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের