বলিউড ইন্ডাস্ট্রির বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন শশী কাপুর

সবসময় খোলামেলা ও স্পষ্টভাষী মনোভাব প্রকাশ করে কাপুর পরিবার। ঋষি কাপুর থেকে কারিনা কাপুর খান, গণমাধ্যমে অকপট মত প্রকাশে তাদের জুড়ি মেলা ভার। সেই ধারারই আরেক গুরুত্বপূর্ণ নাম ঋষি কাপুরের চাচা শশী কাপুর, যিনি সরব হয়েছিলেন ইন্ডাস্ট্রির অন্দরমহলের নানা অজানা দিক নিয়ে।আজ ১৮ মার্চ তার জন্মদিন উপলক্ষে আবারও আলোচনায় উঠে আসে এমনই এক বিতর্কিত মন্তব্য। দীর্ঘ অভিনয় জীবনে বলিউডের উত্থান-পতনের সাক্ষী শশী কাপুর একসময় 'কাস্টিং কাউচ' প্রসঙ্গে মুখ খুলেছিলেন। সাধারণত এই বিষয়টি নারীদের অভিজ্ঞতার সঙ্গে বেশি জড়িত বলে মনে করা হলেও, ইন্ডাস্ট্রিতে পুরুষদের হেনস্থার বিষয়টিও সামনে আনেন। আরও পড়ুন: হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নামএক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ইন্ডাস্ট্রির কিছু সিনিয়র অভিনেত্রী নতুন নায়কদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বিনিময়ে কাজের সুযোগ দেয়ার ইঙ্গিত দিতেন।  যদিও তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তবুও বলেন যে সঞ্জয় খান, ধর্মেন্দ্রর মতো অভিনেতাদেরও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। আরও পড়ুন: 'ককটেল ২'তে কার পারিশ্রমিক সবচেয়ে বেশি?সেই সময় ধর্মেন্দ্র এবং মীনা কুমারীর ঘনিষ্ঠতা নিয়েও ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোচনা চলেছিল, যা শশী কাপুরের মন্তব্যের কারণে বিষয়টি আরও বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে।  শশী কাপুরের এই বক্তব্য বলিউডে 'কাস্টিং কাউচ' নিয়ে আলোচনার পরিধি বাড়িয়ে দেয়, যেখানে শুধু নারীরাই নয়, পুরুষদেরও ভুক্তভোগী হিসেবে তুলে ধরা হয়।