কয়েকদিন আগেও যাদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে অনিশ্চিয়তার মধ্যে ছিল ঈদ উৎসব। এবার তাদের মুখেই ফুটেছে হাসি।বুধবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল শহরের টাউন হলে আয়োজিত সভার মধ্যে দিয়ে বরিশাল সিটি করপোরেশনের ১৩৭৮ জন পরিচ্ছন্নতা শ্রমিকের মাঝে তুলে দেয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার বিতরণ করেন বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিন।এসময় তিনি পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশে বলেন, ‘এই শহর আপনাদের। এই শহরটা আপনাদের বাড়ি। এটা পরিষ্কার রাখা আপনাদের দায়িত্ব। আপনাদের সব দাবি আদায়ে আমরা পাশে রয়েছি। প্রধানমন্ত্রী আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন। এটি শুধু উপহার নয়, এটি তার ভালোবাসা।’তিনি আরও বলেন, ‘যে হাতে আপনারা ঝাড়ু ধরেন। সেই হাত দিয়ে আজ রজনীগন্ধা ধরবেন। আর রজনীগন্ধার মতো বরিশালকে সুন্দর করে রাখবেন।’মাদকমুক্ত বরিশাল গড়ার অঙ্গীকার করে প্রশাসক বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আপনারা সবাই এই যুদ্ধ সামিল হবেন। মাদকের বিরুদ্ধে আমি একজন যোদ্ধা হিসেবে কাজ করবে।’আরও পড়ুন: ‘গোমা সেতু’র উদ্বোধন / ‘মইরার আগে ব্রিজের ওপর দিয়া যাওয়ার স্বপ্ন আল্লায় পূরণ হরছে’বরিশাল সিটি করপোরেশনের ১৩৭৮ জন পরিচ্ছন্ন কর্মী পাঁচ হাজার টাকা করে এই উপহার পেয়েছেন।এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন প্রমুখ।