কুয়াকাটায় ৫ হাজার অসহায় মানুষ পেল ঈদ উপহার

পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৫ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।বুধবার (১৮ মার্চ) সকাল ৯ ঘটিকায় কুয়াকাটা পৌরসভার পান্জুপাড়া  এলাকায় তার নিজ বাড়ির উঠানে বসে  দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন সাবেক মেয়র আনোয়ার হাওলাদার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।এ সময় সাবেক মেয়র আনোয়ার হাওলাদার এই ঈদে সমাজের বিত্তবানদের দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘মেয়র হওয়ার অনেক আগ থেকেই মানুষের পাশে আছি, যতদিন বেঁচে থাকব তত দিন মানুষের পাশে থাকব।’আরও পড়ুন: কৃষিনির্ভর অর্থনীতিতে গতি আনতে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: নুরইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা আবু হাসান মিলন  জানান, ৫ হাজার  দুস্থের মাঝে মেয়র ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।পৌর এলাকার হোসেনপাড়া এলাকা থেকে আসা ৮২ বছরের  বৃদ্ধ মোতাহার কাজী বলেন, ‘এই ঈদে একখানা কাপড় পেলাম। মেয়রের এই উপহার পেয়ে আমি ভীষণ খুশি।’