ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে ঘরে ফিরছে মানুষ, ভাড়ায় নেই স্বস্তি

টাঙ্গাইলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বগুড়ার আফজাল হোসেন। ঈদের ছুটিতে বাড়ি যাবেন তিনি। কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে পারেননি আফজাল।