নীলসাগর এক্সপ্রেস উদ্ধারে কত সময়, জানালেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় ট্রেন চলাচলের বিষয়ে যাত্রীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান।বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর নীলসাগর ট্রেনটি উদ্ধারে অভিযান চলছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান সময় সংবাদকে বলেন, দুর্ঘটনার পর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আটকা পরেছে। সেটি কমপক্ষে ৫-৬ ঘণ্টা বিলম্ব হতে পারে। এছাড়া সান্তাহার থেকে চিলাহাটি-পঞ্চগড় রুটে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। তবে বিকেল পাঁচটায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা ছেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, সেটি সান্তাহার পার হতে হতে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার হয়ে যাবে। আরও পড়ুন: বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ এ সময়টাতে যাত্রীদের এসএমএস দিয়ে ট্রেনের সময়মসূচি জানানো হবে। অন্যদিকে লালমনিরহাট ও রংপুরগামী ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে এবং পৌঁছাবে বলে জানিয়েছেন এবিএম কামরুজ্জামান।