কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না, সেটা যে ধরনের অন্যায়ই হোক না কেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।বুধবার (১৮ মার্চ) দুপুরে নবাবগঞ্জের মতিহারাতে দিনাজপুর-৬ আসনের গরিব অসহায়, দুস্থ মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘অন্যায়টা চোরাকারবারি হোক, চাঁদাবাজি হোক, অথবা জমি দখলই হোক, কারও ওপর জুলুমই হোক কোনো ধরনের অন্যায়কে কেউ প্রশ্রয় দেবেন না। এমনকি ভিজিএফের চালও যদি কেউ ১০ কেজির জায়গায় ৮ কেজি দেয় সেটারও প্রতিবাদ করতে হবে।’আরও পড়ুন: খাল খনন কর্মসূচিতে উপকৃত হবেন রামগঞ্জের ৩১ হাজার কৃষক: সমাজকল্যাণমন্ত্রীডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সরকারের বিভিন্ন কর্মসূচি যেমন: ভিজিএফ বলেন, প্রতিবন্ধীদের কার্ড দেয়া বলেন, গর্ভবতী মায়েদের ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা এগুলো কিন্তু আপনার অধিকার; এখান থেকে কাউকে কেটে কম দেয়ার কোনো সুযোগ নেই।’