বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলন্ত অটোরিকশার ওপর হঠাৎ ভেঙে পড়া একটি গাছের কারণে এক নারী মারা গেছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী এবং অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আজিজুন নেছা (৫০)। তিনি উপজেলার সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী। জানা যায়, সকালে দাসেরবাজারগামী একটি অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার চালক রুবেল আহমেদ (৩২) এবং যাত্রী আজিজুন Read More