আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস শেষের পথে এবং বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ এখন শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই বিশ্বের দুটি মুসলিম দেশ তুরস্ক ও সিঙ্গাপুর ভিন্ন ভিন্ন দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে। দেশ দুটি ইসলামি মাস শুরুর ক্ষেত্রে প্রচলিত খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তুরস্কের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কসহ এর আশপাশের অঞ্চল থেকে শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা Read More