চা-শ্রমিকদের মাঝে ক্লিন সিটি’র ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও ক্লিন সিটি সিলেট-এর উপদেষ্টা ডাঃ জাহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, ঈদের আনন্দ একা উপভোগ করার নাম সার্থকতা নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ। ক্লিন সিটি সিলেটের এই ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ উদ্যোগটি কেবল সহায়তা নয়, বরং শ্রমিকদের আত্মসম্মান বজায় রেখে তাদের মুখে হাসি ফোটানোর একটি মহৎ প্রয়াস। বুধবার (১৮ মার্চ) নগরীর শাহী ঈদগাহ এলাকার দলদলী চা-বাগানে বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ নায় এখলা এখলা, ঈদ আনন্দ হখলে মিল্লা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লিন সিটি সিলেট-এর উদ্যোগে Read More