সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ বুধবার (১৮ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।ঈদে বাড়ি ফেরা হলো না, দুই লঞ্চের চাপায় নিহত ১ নাড়ির টানে বাড়ির ফেরার পথে রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় প্রাণ হারিয়েছেন একজন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার সৌদি আরব পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটির চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ মার্চ ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপিত হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। উপসাগরীয় শহরগুলোতে হামলার দায় সম্পূর্ণ আমেরিকার: ইরানের পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় দেশগুলোর শহরাঞ্চলে ইরানের হামলার জন্য দায়ী মূলত যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, মার্কিন বাহিনী সামরিক ঘাঁটি ছেড়ে শহরের হোটেলগুলোতে অবস্থান নেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর সিএনএনের। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন, ঈদের আগে দাম আরও কমবে দেশেও! বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভের আরও কঠোর নীতিগত অবস্থানের ঝুঁকি বিবেচনা করছেন। এর সঙ্গে জ্বালানি তেলের উচ্চমূল্য নতুন করে মুদ্রাস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ বাড়িয়ে দেয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সূচি, নামাজ পড়াবেন যারা প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বিশ্বকাপ প্রস্তুতিতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছে না আর্জেন্টিনা লা ফিনালিসিমা বাতিল হওয়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা লেগেছে। স্পেনের বিপক্ষে ম্যাচটি শুধু শিরোপার লড়াইই ছিল না, বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবেও পরিকল্পনা করা হয়েছিল। বিস্তারিত পড়তে ক্লিক করুন।