খাল খননে অনিয়ম সহ্য করা হবে না: ত্রাণ মন্ত্রী

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা স্বচ্ছতার অভাব সহ্য করা হবে না।বুধবার (১৮ মার্চ) সকালে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া এলাকায় এক খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ​মন্ত্রী বলেন, ‘এই খাল কাটা কর্মসূচির মূল লক্ষ্য হলো এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। খালের সংরক্ষিত পানি ব্যবহার করে তারা সহজেই জমিতে সেচ কাজ পরিচালনা করতে পারবেন।’​আসাদুল হাবিব দুলু আরও জানান, খালটি পুনঃখননের মাধ্যমে সারা বছর পানি ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এতে কেবল কৃষি নয়, বরং মৎস্য চাষের বড় সুযোগ তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও মজবুত করবে। এছাড়া পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভারসাম্য রক্ষায় খালের দুই পাশে গাছ লাগানো হবে এবং এর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় টিআর (TR) বরাদ্দ দেওয়া হবে।​আরও পড়ুন: কারামুক্তির পরপরই জেলগেটে ফের গ্রেফতার ইউপি চেয়ারম্যানউদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী স্থানীয় পর্যায়ে ভিজিএফ চাল বিতরণসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও ত্রাণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।