নেত্রকোনোয় গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

নেত্রকোনার মদনে গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি গ্রামে এ ঘটনাটি ঘটে।আহতদের মধ্যে পুতুল মিয়া ( ৪৫), সাদেক ( ৩৫), ও জানে আলম ( ৩০)কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাকিদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আরও পড়ুন: নেত্রকোনায় ধর্ষণের শিকার হয়ে মাতৃত্ব হারালো ৭ বছরের শিশু স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রামের লোকজন মিলে গরু কিনে করে জবাই করে মাংস ভাগ বাটোয়ারা করার জন্য মিলিত হয়। কিন্তু এতে কাওয়ালী বিন্নি গ্রামের বজলু মিয়ার লোকজন (৬০) ও মাজু মিয়ার (৪০) লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এই উত্তেজনা গ্রামে ছড়িয়ে পড়লে সংঘর্ষের সৃষ্টি হয়। গ্রামের এমন সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হলেও তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন:  নেত্রকোনায় বজ্রপাতে দুজনের মৃত্যু এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, উভয়পক্ষের ১০ জনের মতো আহত হয়। তিনজনকে ময়মনসিংহ পাঠানো হয়। তবে এ ঘটনায় কোনো পক্ষই এখনো পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।