দুজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য নগদ অর্থসহায়তা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এই দুজন ব্যক্তিকে চিকিৎসাসেবার জন্য নগদ অর্থ উপহার দিয়েছে ঈশ্বরগঞ্জ বন্ধুসভা। ১৮ মার্চ তাঁদের হাতে এই উপহার তুলে দেন বন্ধুরা। পাশাপাশি ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য বন্ধুরা।