বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। মুখে ‘ঈদ মোবারক আসসালাম’ বলতে বলতে কোলিকুলি করতে করতে মুসল্লিদের ঢল নামবে ঈদ জামাতের উদ্দেশ্যে। ঈদ উৎসবের অন্যতম প্রধান কর্তব্য জামাতের সাথে ঈদের নামাজ আদায়। বরাবরের মত এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্টিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্টিত হওয়ার কথা জানিয়েছেন ঈদগাহ কর্তৃপক্ষ। সিলেটের দুই মন্ত্রী বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি বেসরকারি Read More