ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার এলাকাজুরে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বেলা যতই বাড়ছে যানজটের পরিমাণ দীর্ঘ হচ্ছে। এতে বিপাকে পড়েছেন চালক ও ঘরমুখো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।এ বিষয়ে উত্তরবঙ্গের চালক ও যাত্রীরা জানান, গত রাতে তারা ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা থেকে রওনা হয়েছেন। ৭/৮ ঘণ্টা সময় লেগেছ টাঙ্গাইলে পৌঁছাতে। কখন বাড়ি পৌঁছাতে পারবেন কিছুই বুঝতে পারছেন না।আরও পড়ুন: রোজায় তীব্র যানজটে নাকাল রংপুরবাসীএলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে জানিয়েছেন ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ।