কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ৫

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।বুধবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ তথ্য নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন।আরও পড়ুন: কক্সবাজারে বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে প্রাণ গেল শিশুরতিনি জানান, একুশে পরিবহনের বাসটি ঢাকা থেকে ফেনীর মাইজদী যাওয়ার পথে রাত ১১টার দিকে বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের গন্তব্যে যেতে হাইওয়ে পুলিশ সহযোগিতা করছে।আরও পড়ুন: বাসচাপায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, যুবক নিহতএ বিষয়ে চান্দিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার হানজালা সিদ্দিকী জানান, ঘটনাস্থলে এসে আমরা বাসের ভেতর থেকে দুজন গুরুতর আহত যাত্রীকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। যাত্রীদের সব মালামাল উদ্ধার করা হয়েছে। অন্য যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য পুলিশের সহযোগিতা নিচ্ছে। এ দুর্ঘটনায় কেউ নিহত হননি।