রাঙ্গামাটিতে ঈদের আগে ২ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনার কেপিএম কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কেপিএম’র সাবেক কর্মচারী নুরুল আমিনের মেয়ে হাসির বসতঘরে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ঘরে কেউ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই দুটি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে টেলিভিশন, ফ্রিজ, নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র।এ দিকে, খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুনএ বিষয়ে ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাইয়ুম জানান, একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।এ বিষয়ে চন্দ্রঘোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার ফুসকারা বেগম বলেন, তারাবির নামাজ চলাকালে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে যান। তবে ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডার থাকায় কেউ কাছাকাছি যেতে সাহস করেননি। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।