নিউক্যাসলের জালে বার্সেলোনার ৭ গোল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিউক্যাসলকে নিয়ে ছেলেখেলা করেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ইংলিশ ক্লাবটিকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লিকের দল। প্রথম লেগে ১-১ সমতায় শেষ হওয়ায়, দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে জিতে শেষ আটে পা রেখেছে কাতালান ক্লাবটি।ম্যাচের শুরুটা ছিল জমজমাট। রাফিনহা ও মার্ক বের্নালের গোলে এগিয়ে যায় বার্সেলোনা, তবে দুইবারই সমতা ফেরান অ্যান্টনি এলেঙ্গা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে দলকে আবার এগিয়ে নেন লামিন ইয়ামাল।বিরতির পর ম্যাচ পুরোপুরি একপেশে হয়ে যায়। ফের্মিন লোপেজ গোল করে ব্যবধান বাড়ান, এরপর জোড়া গোল করেন রবার্ট লেভানডোভস্কি। শেষদিকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা।আরও পড়ুন: ফার্গুসনকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মাইলফলক গড়লেন গার্দিওলা পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নেয় বার্সেলোনা, যার ১৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নিউক্যাসল চেষ্টা করলেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়।এই জয়ে আত্মবিশ্বাসী বার্সেলোনা শেষ আটে মুখোমুখি হবে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের।