ঝড়ে বিয়ে বাড়ির গেট উড়ে পড়ল রেললাইনে, ট্রেন চলাচল বিঘ্নিত

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের সময় রেললাইনে বিয়ে বাড়ির গেইট পড়ে একঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ভাতশালা স্টেশনের কাছে এ ঘটন ঘটে। এ ঘটনার কারণে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ও মহানগর গোধূলি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে।এ দিকে এ ঘটনায় রাতে ঢাকাগামী মহানগর গোধূলি ও পর্যটক এক্সপ্রেস একঘণ্টা বিলম্বে পর্যায়ক্রমে ঢাকার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করে।আরও পড়ুন: পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিতএ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঝড়ে রেললাইনে বিয়ে বাড়ির গেট পড়ে যায়। ওই গেটের বাঁশ থাকার কারণে আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এগুলো সরানোর পর ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।