চ্যাম্পিয়ন্স লিগ: শেষ আটে কে কার প্রতিপক্ষ

শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই। নানা নাটকীয়তার মধ্য দিয়ে দুই লেগের লড়াই শেষে এখন শেষ আটের দলগুলো নির্ধারণ হয়ে গেছে। এটাই নিশ্চিত হয়ে গেছে, শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে।শেষ আটে স্পেন থেকে সর্বোচ্চ তিনটি দল শেষ আটের টিকিট পেয়েছে। তারা হচ্ছে—অ্যাতলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ইংল্যান্ড থেকে শেষ আটের টিকিট কেটেছে আর্সেনাল ও লিভারপুল। শেষ আটের বাকি তিন দল হচ্ছে জার্মানির বায়ার্ন মিউনিখ, ফ্রান্সের পিএসজি এবং পর্তুগালের স্পোর্টিং। এখন দেখে নেয়া যাক শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে।   আরও পড়ুন: নিউক্যাসলের জালে বার্সেলোনার ৭ গোল শেষ আটের সূচিকোয়ার্টার-ফাইনাল ১: পিএসজি–লিভারপুলকোয়ার্টার-ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ–বায়ার্ন মিউনিখকোয়ার্টার-ফাইনাল ৩: বার্সেলোনা–অ্যাতলেটিকো মাদ্রিদকোয়ার্টার-ফাইনাল ৪: স্পোর্টিং–আর্সেনালকোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল।এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে আগামী ৩০ মে, বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।