দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ২৪ দশমিক ২। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ০৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ০৪ মিনিটে।এর আগে বুধবার রাতে রাজধানী ঢাকায় কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হয়। বৃষ্টি পরিমাণ ছিল ৩১ মিলিমিটার।