মালদ্বীপে গত বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আগামী শুক্রবার বা (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন মালদ্বীপবাসী।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান। চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর। বুধবার (১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান শুরু হয়েছে। মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয় জানায়, বুধবার সন্ধ্যায় দেশটিতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। দেশটির ধর্ম প্রতিমন্ত্রী আল-উস্তাজা হাওয়া লতিফের স্বাক্ষরিত চাঁদ দেখা সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়, বুধবার মালদ্বীপের কোনো জায়গায় থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।একইসাথে বিশ্বের কোনো ইসলামীক দেশও আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার তথ্যও পায়নি। আরও পড়ুন: চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়।