সড়ক দুর্ঘটনায় আহত ১৫, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা।পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে পটুয়াখালী থেকে ছেড়ে আসা একটি তরমুজবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চালকসহ আহত হন অন্তত ১৫ জন।এ সময় বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। খবর পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। তবে, আহতদের পরিচয় এখনো জানা যায়নি।আরও পড়ুন: কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বেইলি ব্রিজে দুর্ঘটনায় ট্রাক, যান চলাচল বন্ধএ দিকে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে সকাল ৮টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল।এ বিষয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ধারণ করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই ঘটেছে এ দুর্ঘটনা।’আরও পড়ুন: গাজীপুরে সড়ক-রেলপথ অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধএ বিষয়ে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘বাস ও ট্রাক সংঘর্ষে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’