ঈদের মিষ্টান্নে রাজকীয় ছোঁয়া শাহী টুকরা

ঈদের মিষ্টান্নে একটু রাজকীয় ছোঁয়া দিতে চাইলে শাহী টুকরা একদম পারফেক্ট! ঘরে সহজেই বানানো যায়, আর স্বাদে দারুণ সমৃদ্ধ। ছোট বড় সবাই এই ডেজার্টটি খেতে দারুণ পছন্দ করেন।ঈদের স্পেশাল শাহী টুকরার রেসিপি-উপকরণপাউরুটি – ৬–৮ পিসদুধ – ১ লিটারচিনি – ½ কাপ (স্বাদমতো)ঘি বা তেল – ভাজার জন্যএলাচ গুঁড়া – ½ চা চামচকনডেন্সড মিল্ক – ২–৩ টেবিল চামচ (ঐচ্ছিক)কাজু, বাদাম, পেস্তা – কুচিকিশমিশ – পরিমাণমতোগোলাপ জল – ১ চা চামচ আরও পড়ুন: নারিকেল দুধ আর গুড়ের মিশ্রণে মজাদার সেমাইপ্রস্তুত প্রণালীপাউরুটির চারপাশের ব্রাউন অংশ কেটে ত্রিভুজ বা চৌকো করে নিন। এরপর একটি প্যানে ঘি বা তেল গরম করে পাউরুটিগুলো হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। এবার অন্য প্যানে দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। এরপর চিনি, এলাচ গুঁড়া ও কনডেন্সড মিল্ক দিয়ে নেড়ে ঘন করে ফেলুন (রাবড়ি মতো)। একটি ডিশে ভাজা পাউরুটি সাজিয়ে তার উপর গরম দুধ ঢেলে দিন।উপরে বাদাম, পেস্তা, কিশমিশ ও গোলাপ জল ছড়িয়ে দিন। এটি ঠান্ডা করে খেলে স্বাদ আরও বেড়ে যায়। চাইলে ফ্রিজে ১–২ ঘণ্টা রেখে পরিবেশন করুন। যদি আরও রিচ স্বাদ চান, দুধে একটু জাফরান ভিজিয়ে দিতে পারেন। আরও পড়ুন: ইফতারে ঝটপট পুডিং তৈরির রেসিপি