ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড়ে সড়কে পড়ে যাওয়া গাছের সাথে ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মনোহরী দাস কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাদুর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে মনোহরী কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নে তার বাড়িতে যাচ্ছিল। ঘটনার সময়  প্রচণ্ড ঝড় শুরু হয়। এতে ঘটনাস্থলে সড়কের ওপর পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে মনোহরী গুরুতর আহত হন।আরও পড়ুন: ঈদে বাড়ি ফেরার পথে প্রাণ গেল যুবকেরপরে স্থানীয়রা মনোহরীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঝড়ের কবলে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি মারা যান। মরদেহ সদর হাসপাতাল মর্গে আছে।