সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, সোনালি রঙের পোশাকে র্যাম্পে রাজকীয় আবেশে হাঁটছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি অনুষ্ঠানে র্যাম্পে হাঁটেন ইব্রাহিম। সোনালি রঙের কুর্তি পোশাক আর অলিভ রঙের ফতুয়াতে নজর কাড়েন নবাব পরিবারের সদস্য। নেটদুনিয়ায় এ মুহূর্তের ভিডিও দ্রুতই ভাইরাল হয়। এখন পর্যন্ত ভিডিওটির ভিউ সংখ্যা ছাড়িয়েছে ১ মিলিয়নেরও বেশি। নেটিজেনরা বলছেন, র্যাম্পে হাঁটার ধরনে ইব্রাহিমের রাজকীয় ভাব ও নবাবি স্টাইল স্পষ্ট। যা হৃদয় ছুঁয়েছে ভক্তদের। আরও পড়ুন: আহত অভিনেতা বিক্রম এখন পর্যন্ত অবশ্য বলিউড দুনিয়ায় পা রাখেননি ইব্রাহিম। যেখানে বাবা-মার পদাঙ্ক অনুসরণ করে বড় বোন সারা আলি খান বলিউডের জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন সেখানে পড়াশুনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পাতৌদির এ নবাবপুত্র। তবে বলিউডে পা না রাখলেও সোশ্যাল মিডিয়ায় তার রয়েছে অসংখ্য ভক্ত। আরও পড়ুন: বিতর্কিত গান নিয়ে যা বললেন আরমান মালিক