পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা জেলা কারাগারের বন্দিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টায় মাগুরা জেলা কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বন্দিদের জন্য শাড়ি ও লুঙ্গি উপহার হিসেবে বিতরণ করা হয়। জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দারের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ উপহার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারাগারের জেলার মো. ইব্রাহিম, রুবাইয়াত হোসেন, মাগুরা জেলা কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার মিরাজ প্রমুখ। অনুষ্ঠানে এমপি মনোয়ার হোসেন খান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কারাবন্দিরা আনন্দিত হবেন। মিনারুল ইসলাম জুয়েল/এসআর/এএসএম