গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নারী নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ব্রাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ভোরে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় একটি দ্রুতগামী পরিবহন ওই পথচারীকে চাঁপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার ছিন্নভিন্ন মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।আরও পড়ুন: গাইবান্ধায় ১ টাকায় মিলল ১৮ পদের বাজারগোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহতের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। চুল দেখে নারী হিসেবে শনাক্ত করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।