ঢাকা শহর ঈদের সকালে অন্য রূপ নেয়। ফজরের পর থেকেই রাস্তায় বের হতে থাকেন মানুষ। তাদের গায়ে থাকে নতুন পোশাক, মুখে উৎসবের হাসি-আনন্দ আর হৃদয়ে ইবাদতের প্রস্তুতি।