বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঠানো এক বার্তায় আন্তরিক শুভেচ্ছা ও এ অভিনন্দন জানান তিনি। বার্তায় নরেন্দ্র মোদি তারেক রহমানের উদ্দেশে বলেন, ঈদ মোবারক! ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আরও পড়ুন: এক ঈদ, তিন তারিখ! সৌদির সঙ্গেই কি তবে বাংলাদেশে ঈদ? ভারতের প্রধানমন্ত্রী বলেন, এক মাস ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং সিয়াম সাধনা ও ইবাদতে নিয়োজিত ছিলেন। ঈদুল ফিতরের এ উৎসব আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই কামনা রইল।