গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, চুনিয়াকান্দি দাসপাড়া গ্রামের নরেশ চন্দ্র দাসের ছেলে কনক( ৪) ও একই গ্রামের গৌতম দাসের ছেলে অপুর্ব (৪) ।স্থানীয়রা জানান, বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব ও কনকসহ কয়েকজন শিশু খেলছিল। এরই মধ্যে কনক ও অপূর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে খালে যায়। এদিকে বাকি শিশুরা খেলার একপর্যায়ে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। ওই দুই শিশু দীর্ঘ সময় বাড়িতে না আসায় তাদের পরিবার খুঁজতে বের হয়। পরে ওই সহপাঠীদের কাছে জানতে পারে, তারা বোতলে পানি আনতে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।আরও পড়ুন: গাইবান্ধায় ১ টাকায় মিলল ১৮ পদের বাজারগাইবান্ধা সদর থানার ওসি তদন্ত সুমঙ্গল চন্দ্র পানিতে ডুবে দুই শিশুর বিষয়টি নিশ্চিত করেছেন।