বিদ্যুৎ সাশ্রয়ে জরুরী নির্দেশনা: ছাদে বসাতে হবে সোলার প্যানেল

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে প্রচলিত বৈদ্যুতিক সরঞ্জামের পরিবর্তে এলইডি লাইট ও ইনভার্টার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার, আলোকিত হোক সকল পরিবার’ প্রতিপাদ্যে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিডিবি জানায়, বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। লাইটিং ব্যবস্থায় সিএফএলের বদলে এলইডি লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে বেশি আলো দেয়। নির্দেশনায় বলা হয়েছে, Read More