ট্রেন প্ল্যাটফরমে ভিড়তেই ট্রেনে ওঠার জন্য যাত্রীদের শুরু হয় দৌড়ঝাপ— কার আগে কে উঠবেন। কোচের সিট পূর্ণ হয়ে যায় মুহূর্তেই। ভেতরে দাঁড়ানোর জায়গাও নেই। ঠেলাঠেলি করে অনেক যাত্রী ওঠেন ছাদে। একপর্যায়ে পুরো ট্রেনের ছাদ যাত্রীতে ভরে যায়।