বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। এর আগে বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ Read More