সুনামগঞ্জে ধান খেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ৫ ঘণ্টা পর ধান খেত থেকে এক শিশুর মরদেহে উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ আল মামুন (৭)। সে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর-শ্রীনাথপুর গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোস্তাক আহমেদের বড় ছেলে। স্থানীয় আমবাড়ি বাজার এলাকার আল হারামাইন একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল মামুন। বুধবার (১৮ মার্চ) বিকেলে বাড়ির সামনের বোরো ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত শিশু মামুনের মাথার পেছেনে, ঘাড়ে ও পিটে রক্তাক্ত ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ছাতক-দোয়ারাবাজার Read More