এএফসি উইমেন্স এশিয়ান কাপের সেমিফাইনালে উঠে আগেই ২০২৭ নারী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে চার দল— জাপান, অস্ট্রেলিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া। এছাড়া কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলের সামনেও সুযোগ ছিল বিশ্ব আসরে জায়গা করে নেওয়ার। সেই সুযোগটাই কাজে লাগিয়ে নারী ফুটবলের বিশ্ব আসরে জায়গা নিশ্চিত করেছে ফিলিপিন্স ও উত্তর কোরিয়া।বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রথম প্লে-ইন ম্যাচে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে নারী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফিলিপিন্স। দ্বিতীয় প্লে-ইনে চাইনিজ তাইপেকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে উত্তর কোরিয়া। আরও পড়ুন: আমেরিকা বয়কট কবরো, বিশ্বকাপ নয়— ইরানের ফুটবল প্রধানের স্পষ্ট বার্তা আগামী বছরের জুন–জুলাই মাসে ৩২ দল নিয়ে ব্রাজিলে বসতে যাচ্ছে নারী বিশ্বকাপের দশম আসর। এই টুর্নামেন্টে এএফসি থেকে খেলবে ছয়টি দল। ইতোমধ্যেই এশিয়ান কাপ থেকে ছয়টি দলই বিশ্বকাপে নাম লিখিয়েছে— অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, উত্তর কোরিয়া ও ফিলিপিন্স। আরও পড়ুন: শিরোপা বিতর্ক: ক্রীড়া আদালতে যাওয়ার ঘোষণা সেনেগাল ফুটবল ফেডারেশনেরসরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে না পারলেও উজবেকিস্তান ও চায়নিজ তাইপের সামনে এখনো সুযোগ রয়ে গেছে। তারা অংশ নেবে আন্তমহাদেশীয় প্লে–অফে। ছয়টি মহাদেশের মোট ১০টি দল এই বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে থেকে সেরা তিনটি দল পাবে বিশ্বকাপে খেলার টিকিট।