আমি পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য: তৌসিফ

‘দূরে কোথাও আছি বসে’ গানের গায়ক তৌসিফ আহমেদ জীবনের সবচেয়ে কঠিনতম সময় পার করছেন। গানে গানে এক সময় শ্রোতাদের মন জয় করা জনপ্রিয় এ সংগীতশিল্পী গুরুতর অসুস্থ হলে সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সে মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আবেগী বার্তা দিয়েছেন গায়ক।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন তৌসিফ। ছবিতে দেখা যাচ্ছে, মাথায় ব্যান্ডেজ, শরীরে স্যালাইন নিয়ে হাসপাতালের অবজারভেশন রুমের বেডে শুয়ে আছেন। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে এ ছবির ক্যাপশনে গায়ক লেখেন,ব্রেইন সার্জারির কয়েকদিন পরের ছবি। দোয়া করবেন। আমি একজন অতি সাধারণ মানুষ। আমি পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য হলেও নিজের জীবনকে সগৌরবে বাঁচতে।  তৌসিফের অস্ত্রোপচারের খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এর আগে ২০২২ সালে প্রথমবার হার্ট অ্যাটাক করেন তৌসিফ। ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করলে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকেন। এরপর হঠাৎ করেই গত বছরের ডিসেম্বরে নিজ বাসায় আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। ওইবার মাথায় ২৭টি সেলাই হয় তার। আরও পড়ুন: ভারতে শাকিরার কনসার্ট হঠাৎ স্থগিত, কারণ কী? ২০০৭ সালে প্রকাশিত প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ দিয়ে সংগীতাঙ্গনে প্রবেশ করেন তৌসিফ আহমেদ। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এক পলকে’ ইত্যাদি।  আরও পড়ুন: প্রকাশ পেল ‘প্রিন্স’র নতুন গান