ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাবির দায়ের কোপে দেবর সুমন মিয়া নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে কালিকচ্ছ দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া কালিকচ্ছ দত্তপাড়ার গোলাপ মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে সরাইল উপজেলার কালিগঞ্জ দত্তপাড়া এলাকায় বাড়ির ভেতরে প্রবেশ করার সড়কের ওপর পাশে এক এনজিও কর্মকর্তা তার মোটরসাইকটি রেখেছিলেন। বাড়ির ভেতরে রাস্তার ওপর মোটর সাইকেল রাখা নিয়ে সুমন মিয়া উত্তেজিত হয়ে বকাঝকা শুরু করে। এক পর্যায়ে এনিয়ে তার ভাবী (চাচাতো ভাইয়ের স্ত্রী) রোমানা আক্তারের সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভাবী রোমানা প্রথমে গাছের ডাল, পরে দা দিয়ে কুপিয়ে সুমন মিয়াকে হত্যা করে। এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ সহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ঘটনার পর থেকে ঘাতক রোমানা পলাতক রয়েছে। আরও পড়ুন: ঝড়ে বিয়ে বাড়ির গেট উড়ে পড়ল রেললাইনে, ট্রেন চলাচল বিঘ্নিতনিহত সুমনের বাবা হত্যাকাণ্ডের ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলে হত্যাকাণ্ডের খুনির গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।ঘটনা সম্পর্কে সরাইল সার্কেলের সহকারী সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এ হত্যাকাণ্ড। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রোমানা আক্তার পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় রুমানার শাশুড়ি বানু বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।