ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দান

পবিত্র মাহে রমজান শেষে দিনাজপুরের প্রান্তরে ধীরে ধীরে নেমে আসছে এক অপার্থিব্ পবিত্রতার আবহ। আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতকে ঘিরে প্রস্তুতি শেষ ছোঁয়া চলছে গোরে শহীদ বড় মাঠে, যেখানে মিলিত হবে লাখো মুসল্লির এক সুরে মুনাজাত মুসলিম উম্মারসহ দেশ মাতৃকার শান্তি কামনা।দেশের সর্ববৃহৎ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। ঈদের জামাত আয়োজনকে কেন্দ্র করে সবধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে  সকাল ৯টায় । শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন এজন্য নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্ত ব্যবস্থা।শনিবার দেশের সর্ববৃহৎ ঈদের জামাতের জন্য গোরে শহীদ ঈদগাহ ময়দান পবিত্র ঈদুল ফিতরের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে মাঠ সংস্কার, নামাজের কাতার নির্ধারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাইক, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ওজু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানিসহ ১৪৫টি মাইক থাকবে। এর মধ্যে ঈদগাহ মাঠের প্রধান প্রবেশপথে তৈরি করা হয়েছে আকর্ষণীয় গেট এবং সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুরো মাঠজুড়ে নেওয়া হয়েছে সাজসজ্জা ও নিরাপত্তা, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারবেন।ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি দেখতে সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মুসা মাঠ পরিদর্শন করেন।আরও পড়ুন: খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীপুলিশ সুপার জেদান আল মুসা বলেন, বিশাল এই জামাতকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে চারস্তরের নিরাপত্তা বলয়। র‍্যাব পুলিশ বিজিবি আনসার এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে ওয়াচ টাওয়ারের পাশাপাশি পুরো এলাকা জুড়ে থাকবে কঠোর নজরদারি। যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। মুসল্লিদের নিরাপত্তাসহ নির্বিঘ্নে ও শান্তিপূর্ন নামায আদায় করতে পারে সব প্রস্তুতি নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।লাখো মুসুল্লির অংশগ্রহনে উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জানালেন সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।স্থাপত্যের দিক থেকেও এই ঈদগাহ এক অনন্য সৌন্দর্যের নিদর্শন। দৃষ্টিনন্দন মিনারে রয়েছে ৫২টি গম্বুজ। প্রধান গম্বুজের সামনে ৪৭ ফুট উচ্চতার মেহরাব, আর এর সঙ্গে ৫১টি গম্বুজ ও ৫১৬ ফুট দৈর্ঘ্যের ৩২টি আর্চ—সব মিলিয়ে এটি যেন নান্দনিকতায় ভরা এক বিশাল প্রার্থনার প্রাঙ্গণ।সব মিলিয়ে, গড়ে শহীদ বড় মাঠ এখন শুধু একটি স্থান নয়—এটি এক আবেগ, এক মিলনমেলা, এক অবিভক্ত ঐক্যের প্রতীক।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের এই বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় এবং এতে ইমামতি করবেন মৌলানা মাহফুজুর রহমান।