মায়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা আলুসহ ফিশিংবোট আটক

বাংলাদেশ থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ দুটি ফিশিং বোর্ডকে আটক করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড নোয়াখালীর হাতিয়া থানাধীন চর আতাউর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলুসহ পাচারকাজে ব্যবহৃত ২টি ফিশিং বোট আটক করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।আরও পড়ুন: নোয়াখালীতে অসহায়দের মাঝে ঈদ উপহার ও গরুর মাংস বিতরণজব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।