বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে রাতের আঁধারে একটি মহিষ চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে গেছে চোরেরা। ঘটনাস্থলে মাথা ও চামড়া ফেলে রেখে যায় তারা। বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামের করচ বাগানের দক্ষিণে হালির হাওরপাড়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগুয়া গ্রামের কৃষক তারা মিয়ার একটি মহিষ রাতে চুরি হয়ে যায়। সকালে মহিষটি খুঁজতে গিয়ে তিনি বিভিন্ন এলাকায় আত্মীয়-স্বজনকে জানান। একপর্যায়ে খবর পান, পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের কাছে একটি মহিষ Read More