বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সুহেল আহমদ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের সুহেল আহমদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ Read More