নাটোরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, পুলিশ সদস্য আহত

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আজিজ নামে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ গুরুতর আহত হন।আরও পড়ুন: রাজশাহীতে জামায়াতের দুগ্রুপের সংঘর্ষগুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’