২০ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

বিশ্বে প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ শুক্রবার, ২০ মার্চ ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৬৮৬ – কলকাতার সুতানটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়।১৭৩৯ – নাদির শাহ দিল্লি দখল করেন।১৮১৪ - যুবরাজ উইলিয়াম ফ্রেডরিক নেদারল্যান্ডসের রাজা হন।১৯৩৫ – ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? জন্ম ১৪৯৭ - আটাওয়ালপা, ইনকা সম্রাট।১৮২৮ - হেনরিক ইবসেন, একজন নরওয়েজীয় নাট্যকার যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।১৮৪২ - গুরুপ্রসাদ সেন, পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের প্রথম এমএ এবং বিহারের প্রথম ইংরেজি দৈনিক 'বিহার হেরল্ড' এর প্রতিষ্ঠাতা।১৯২০ - চিন্ময় লাহিড়ী, বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী।১৯২৯ - বাংলা ছড়ার গানের যশস্বী কণ্ঠ শিল্পী সনৎ সিংহ।১৯৬৬ - অলকা যাজ্ঞিক, ভারতীয় নেপথ্য গায়িকা।১৯৮৯ - তামিম ইকবাল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ মৃত্যু ১৯২৬ - কাজী ইমদাদুল হক, ব্রিটিশ ভারতের বাঙালি কবি।১৯৭৩ - শ্যামাপদ গোস্বামী প্রখ্যাত বাঙালি সাঁতারু।১৯৮৮ - অখিলবন্ধু ঘোষ বিশিষ্ট বাঙালি সংগীতশিল্পী।১৯৯১ - রমা চৌধুরী ভারতের প্রখ্যাত বাঙালি শিক্ষাবিদ ও লেখিকা।১৯৯৩ - বিবেকানন্দ মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি সাংবাদিক।২০১৩ - বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সিঙ্গাপুরে পরলোকগমন।২০১৭ - লেখিকা অধ্যাপক জুবাইদা গুলশান আরা।২০২০ - পি. কে. ব্যানার্জি নামে সুপরিচিত ভারতীয় ফুটবলার ও প্রশিক্ষক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়।