ভোলায় অটোরিকশা–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫

ভোলার কুঞ্জেরহাটে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ডিমবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালক মো. সালাউদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা পাঁচজন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার ( ১৯ মার্চ) বিকেলে কুঞ্জেরহাট বাজারের উত্তর পাশে ভোলা–চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কুঞ্জেরহাট সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা ডিমবোঝাই একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ছয়জন গুরুতর আহত হন।আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাবির হাতে দেবর খুনস্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালক মো. সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোচালক সালাউদ্দিন মারা যান।