ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার (১৯ মার্চ)। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ আটের টিকিট কেটেছে ব্রাগা, পোর্তো, রিয়াল বেতিস, ফ্রেইবার্গ, সেলটা ভিগো, নটিংহ্যাম ফরেস্ট, অ্যাস্টন ভিলা এবং বোলোগনা।শেষ আটের দ্বিতীয় লেগে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হয়েছে দুই ইতালিয়ান ক্লাব রোমা ও বোলোগনার মধ্যে। প্রথম লেগে ম্যাচটি ১-১ ড্র হওয়ায় দ্বিতীয় লেগের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল।রোমার মাঠে ৪-৩ গোলে জয় পায় বোলোগনা। আর এই জয়ে শেষ আটের টিকিট কাটে তারা। এদিকে নটিংহ্যাম ও এফসি মিডটাইল্যান্ডের ম্যাচটি গড়িয়েছে পেনাল্টি শুট আউটে। প্রথম লেগে মিডটাইল্যান্ড ১-০ ব্যবধানে জয় পেয়েছিল। তবে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় নটিংহ্যাম। দুই লেগ মিলিয়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে।আরও পড়ুন: ছয় সপ্তাহের জন্য ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক সেখানে মিডটাইল্যান্ড একটি গোলও করতে পারেনি, আর নটিংহ্যাম তিন শটের তিনটিতে গোল করে শেষ আটের টিকিট নিশ্চিত করে। এখন এক নজরে দেখে নেয়ার যাক শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে এবং কবে।শেষ আটের সূচিব্রাগা-রিয়াল বেতিসফ্রেইবার্গ-সেলটা ভিগোপোর্তো-নটিংহ্যামবোলোগনা-অ্যাস্টন ভিলাশেষ আটের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল এবং দ্বিতীয় লেগ হবে ১৬ এপ্রিল।