রাষ্ট্রপতি সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। তিনি বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।