চীনে ৭০ বছর বয়সি এক নারীকে ভয় দেখানোর অভিযোগে একটি হিউম্যানয়েড রোবটকে আটক করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় চীনের ম্যাকাও প্রদেশের পাটান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইয়েউং ফা ইউয়েন আবাসিক কমপ্লেক্সের কাছে হাঁটছিলেন ওই নারী। এ সময় হঠাৎ তিনি খেয়াল করেন ইউনিট্রি জি১ মডেলের একটি হিউম্যানয়েড রোবট তার পেছনে পেছনে আসছে। রোবটটি দেখতে পেয়ে ওই নারী আতঙ্কিত হয়ে পড়েন। তিনি চিৎকার করে বলতে থাকেন বলেন, এটি তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে! তাবে ভয় পাইয়ে দিচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে রোবটটির সেখানে উপস্থিত হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় রোবটটি দুই হাত উপরে তুলে ধরে, যা দেখে মনে হতে পারে সে ক্ষমা চাইছে অথবা পরিস্থিতির প্রতিক্রিয়া জানাচ্ছে। তবে সেটার এই ভঙ্গি বৃদ্ধাকে শান্ত করতে পারেনি। আরও পড়ুন: চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়া ভিডিওটির পরের অংশে দেখা যায়, দুজন পুলিশ কর্মকর্তা রোবটটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। হাঁটার সময় রোবটটির নড়াচড়া ছিল বেশ অদ্ভুত। একজন পুলিশ সদস্যকে রোবটটির কাঁধে হাত রেখে সেটিকে চালিয়ে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, দুইজন পুলিশ সদস্য এসে রোবটটিকে ‘আটক’ করে নিয়ে যাচ্ছেন। তারা রোবটটির ৫০ বছর বয়সি অপারেটরকে সতর্ক করে বলেন, জনসমাগমস্থলে এ ধরনের যন্ত্র ব্যবহারে আরও সতর্ক থাকতে হবে। পরে রোবটটি তার মালিকের কাছে ফেরত দেয়া হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই একটি রোবটকে আটক করার বিষয়টি নিয়ে মজা করেছেন। একই সঙ্গে জনসমাগমস্থলে রোবট ব্যবহারের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।