বরিশালে ১০ হাজারেরও বেশি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপন করছেন।শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসূফী মমতাজীয়া দরবার শরীফের অনুসারীরাও এই ঈদ উদযাপন করেন। সকাল সাড়ে ৯টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ী শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আরও পড়ুন: সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৭০টি মসজিদে প্রায় ১০ হাজার পরিবার ঈদ উদযাপন করছে। তারা বলেছেন, পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সেটির সঙ্গে মিলিয়ে তারা ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করেন।